শিক্ষার্থীকে হত্যাকারী কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

গত ৮ মার্চ পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় জিসান না‌মের এক ক‌লেজ শিক্ষার্থীর মৃত‌্যুর ঘটনায় প্রধান আসামী ‌মোঃ

2024-03-24T15:58:09+00:00
2024-03-24T15:58:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীকে হত্যাকারী কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৫৭)
X

গত ৮ মার্চ পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় জিসান না‌মের এক ক‌লেজ শিক্ষার্থীর মৃত‌্যুর ঘটনায় প্রধান আসামী ‌মোঃ বাপ্পি চৌ‌কিদার এবং তার সহযোগী মোঃ মাহিন শিয়া‌লিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ক‌্যা‌ম্পের সদস‌্যরা।

রবিবার দুপুর ১ টায় র‍্যাবের প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন। 

গ্রেপ্তারকৃত আসামী বা‌প্পি এবং মা‌হিন‌কে পটুয়াখালী সদর থানায় হস্তান্ত‌রের পর আদাল‌তের মাধ‌্যমে পটুয়াখালী কারাগা‌রে প্রেরন করা হ‌য়ে‌ছে।

র‌্যাব জানায়, গত ৮ মার্চ জেলার গলা‌চিপা উপ‌জেলার দক্ষিন চর বিশ্বাস গ্রামের বাসিন্দা মোঃ মশিউর রহমান এর ছেলে মোঃ জিসান (১৭)কে তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে প্রথ‌মে বা‌প্পির সা‌থে জিসা‌নের কথা কাটাকা‌টি হয়। এতে ক্ষিপ্ত হ‌য়ে ওই দিন রা‌তে বা‌প্পি ও মা‌হিনসহ অন‌্যান‌্যরা মি‌লে লা‌ঠি দি‌য়ে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রে জিসান‌কে। প‌রে স্থানীয়রা গলা‌চিপা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়ার পর সেখান থে‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে ভ‌র্তি করা হয়। ১১‌দিন চি‌কিৎসার পর গত ১৯মার্চ জিসান মারা যায়। নিহত জিসান ওই এলাকার কেরামত-আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এ ব‌্যপা‌রে জিসা‌নের বাবা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গালাচিপা থানায় অভিযোগ দায়ের করলে র‌্যাব প্রযু‌ক্তির সহ‌যো‌গিতা নি‌য়ে ওই দুই আসামী‌কে গ্রেপ্তার ক‌রে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয় ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy