ধামরাইয়ে পানিতে ডুবে সহদোরের মৃত্যু

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই উপজেলায় গর্তে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু ইয়াসিন (৫) ও হাফিজ (৪) আপন

2024-03-24T20:22:08+00:00
2024-03-25T16:15:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে পানিতে ডুবে সহদোরের মৃত্যু
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৮:২২ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৪ ৪:১৫ পিএম  (ভিজিট : ২৭৬)
X

ঢাকার ধামরাই উপজেলায় গর্তে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু ইয়াসিন (৫) ও হাফিজ (৪) আপন দুই ভাই।

রবিবার (২৪ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের খাতরা এলাকার আব্দুল মালেকের ছেলে। আব্দুল মালেক ওই এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় থেকে ইটভাঙার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার একটি সড়কের পাশে গত কয়েক দিন আগে মাটি কাটায় একটি গর্ত খোঁড়েন জমির মালিক। শনিবার রাতের বৃষ্টিতে গর্তে পানি জমে। রবিবার দুপুরের দিকে খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায় দুই শিশু। দীর্ঘ সময় দুই সন্তানকে না পেয়ে তাদের খুঁজতে গিয়ে মা জানতে পারেন তারা ডোবায় পরে গেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

আহাজারি করে শিশুদের বাবা আব্দুল মালেক বলেন, ‘খেলার সময় ছোট ছেলে হাকিম গর্তে পরে যায়। তাকে বাঁচাতে বড় ছেলে এগিয়ে গেলে সেও ওই গর্তের পানিতে পরে মারা যায়।’

কুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. বোরহান উদ্দিন বলেন, ‘দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় একটি গর্তে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়। তারা আপন দুই ভাই। তাদের বাবা এখানে একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুরির কাজ করে।’

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সিকদার বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy