তালতলীতে দুই কেজি গাঁজাসহ আটক ১

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শহীদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রবিবার

2024-03-25T14:24:58+00:00
2024-03-25T15:00:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে দুই কেজি গাঁজাসহ আটক ১
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ২:২৪ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বরগুনার তালতলীতে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শহীদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৪ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শহীদ একই গ্রামের দেনছের আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের শহীদের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ অভিযানে শহীদের বাড়ি থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ডিবি পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy