মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সোমবার ২৫মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা উপ-পরিচালকের কার্যলয়ে সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান

2024-03-25T15:16:55+00:00
2024-03-25T15:16:55+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:১৬ পিএম   (ভিজিট : ১৭৯)
X

সোমবার ২৫মার্চ  সকাল সাড়ে ১০টায় খুলনা উপ-পরিচালকের কার্যলয়ে সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দ মোঃ আলমগীর, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।সভাপতিত্ব করেন  মোঃ জাহাঙ্গীর আলম, উপ পরিচালক,মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ,  খুলনা।

সভায় ভিডিও কলে যুক্ত ছিলেন মোঃ জিল্লুর রহমান অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি এসুরেন্স ম্যানেজার মো: আবু সাঈদ, উপপরিচালক মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ, খুলনা, মো: মনিরুল ইসলাম, জেলা মৎস্য অফিসার, খুলনা জয়দেব পাল, উপপ্রকল্প পরিচালক,  এসসিএমএফপি, সরোজ কুমার মিস্ত্রী,  জেলা মৎস্য অফিসার,সাতক্ষীরা মো: আনিছুর রহমান,  জেলা মৎস্য অফিসার, নড়াইল এইচ এম বদরুজ্জামান,  আঞ্চলিক মৎস্য অফিসার ও খুলনা জেলার সকল সিনিয়র উপজেলা মৎস্য অফিসারগন উপস্থিত ছিলেন।

খুলনায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন নৈতিকতা বিষয়টি পরিবার থেকে আসে। সৎ বাবা-মা, বন্ধুবান্ধব, পরিবেশ এসবের মাধ্যমে একজন সৎ মানুষ তৈরী হয়। 

আমাদের প্রত্যেকের উচিৎ আগে নিজে সৎ হয়ে পরে অন্যকে সৎ হওয়ার পরামর্শ দেয়া। সুশাসন প্রতিষ্ঠায় দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো- নিজে সৎ থাকা, আর অন্যটি হলো- অন্যায়ের সঠিক শাস্তিস্বচ্ছতা, জবাবদিহিতা এই বিষয়গুলো মেনে যদি কোন রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু বিধিবদ্ধ কাঠামো নির্ধারণ করে তাই হলো সুশাসন। রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সুশাসন প্রয়োজন। 

জাতীয় শুদ্ধাচার কৌশল প্রয়োগের যে নির্দেশনা রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং আমাদেরকেও পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে শুরু করতে হবে এর চর্চা। সুশাসন প্রতিষ্ঠায় সুশীল সমাজ, গণমাধ্যম, কর্মকর্তা কর্মচারী  সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy