পিরোজপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্প বিষয়ক কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট ও দরিদ্র মেধাবীদের উচ্চ শিক্ষায় স্বপ্ন সারথী- শীর্ষক দিনব্যাপী এক জুম

2024-03-25T15:58:01+00:00
2024-03-25T15:58:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্প বিষয়ক কর্মশালা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট ও দরিদ্র মেধাবীদের উচ্চ শিক্ষায় স্বপ্ন সারথী- শীর্ষক দিনব্যাপী এক জুম কর্মশালা পিরোজপুরে অনুষ্ঠীত হয়েছে। 

সোমবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন শিক্ষা সহায়তা প্রকল্পের ঢাকাস্থ কার্যালয়ের ব্যাবস্থাপনা পরিচালক। 

এসময় পিরোজপুর জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা বিষয়ক নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক ও গনমাধ্যম কর্মীসহ প্রায় দেড় শতাধিক সদস্য জুম সভায় অংশ গ্রহন করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। 

সেশন পরিচালনা করেন সহকারি পরিচালক অর্থ, সহকারি পরিচালক প্রশিক্ষনসহ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।এসময় কর্মশালায় জানানো হয়, ষষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার মত এমন উদ্যোগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করবে এবং তাদের স্বপ্নিল ভবিষ্যত নির্মাণে শিক্ষাবান্ধব বর্তমান সরকার গৃহীত “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্প”- একটি কালজয়ী উদ্যোগ হিসাবে ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহনকারিরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy