গুরুদাসপুরে পুকুর খননের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

ফসলী জমি রক্ষায় গুরুদাসপুরে কোন পুকুর খনন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর

2024-03-25T16:12:53+00:00
2024-03-25T16:12:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে পুকুর খননের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪:১২ পিএম   (ভিজিট : ২০৫)
X

ফসলী জমি রক্ষায় গুরুদাসপুরে কোন পুকুর খনন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রবিবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা  পরিষদ হল রুমে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে ‘কৃষি জমিতে পুকুর খনন রোধে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওই হুশিয়ারী দেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর এলাকা পলি মিশ্রিত উর্বর মাটি। এ মাটিতে ফলানো ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে উবৃত্ত্ব থাকে। সেই মাটিতে পকুর খনন হলে কিছু লোক উপকৃত হলেও লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্থ হবে। তিনি বলেন. বৃহত্তর জনস্বার্থে পুকুর খনন বন্ধ হলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে চলনবিল। যারা এ অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহবান জানান।

অনুষ্ঠানে পুকুর খনন বন্ধে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,আব্দুল বারী ও মিজানুর রহমান সুজা,সাংবাদিক আলী আক্কাছ,সাজেদুর রহমান,মাজেম আলী,মিজানুর রহমান প্রমুখ।

ইউএনও সালমা আক্তার পুকুর খনন রোধে আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বলেন. পুকুর খনন বন্ধে অভিযান চলমান থাকবে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy