সোনাগাজীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী ভাইয়ের হাতে ভাই খুন মামলার মূল আসামী মোঃ সবুজ (৩৭) কে চট্টগ্রাম সাতকানিয়ার কেরানির হাট চট্টগ্রাম ব্রিকফিল্ড

2024-03-25T16:22:22+00:00
2024-03-25T16:26:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৪:২২ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৪ ৪:২৬ পিএম  (ভিজিট : ৩১১)
X

সোনাগাজী ভাইয়ের হাতে ভাই খুন মামলার মূল আসামী মোঃ সবুজ (৩৭) কে চট্টগ্রাম সাতকানিয়ার কেরানির হাট চট্টগ্রাম ব্রিকফিল্ড থেকে গ্রেফতার করে পুলিশ।

সোনাগাজী মডেল থানা সূত্রে জানা যায়, সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে গাছ দিয়ে পিটিয়ে খুন মামলার মূল আসামী মোঃ সবুজ (৩৭) কে উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়ালি উল্যাহ, মোঃ মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্স সহ ২৪ মার্চ (রবিবার) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির ভিত্তিতে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার কেরানীহাট চট্টগ্রাম ব্রিকফিল্ড বিশেষ অভিযান পরিচালনা করে সবুজকে গ্রেপ্তার করা হয়। 

সবুজ চরচান্দিয়া ইউনিয়নের আবর আলী সারেং বাড়ির মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় বলেন, উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য গত ১০ মার্চ (রবিবার) বিকেলে বাড়ির পাশের বোনের বাগানে পাতা কুড়াতে যান ইব্রাহিম খলিল। এ সময় বড় ভাই মোশারফ হোসেন সবুজ তাকে বাধা দেন। এ নিয়ে তাদের কথাকাটি হলে নিহতের স্ত্রী নাসিমা আক্তার স্বামীকে ঘরে নিয়ে আসেন।

কিছুক্ষণ পর সবুজ ঘরের সামনে খলিলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy