শিশু রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের ৪ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশিট

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে ভুল চিকিৎসায় মারা যাওয়া আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ৬ বছর পর নগরীর মেহেদীবাগ এলাকার

2024-03-25T21:17:27+00:00
2024-03-25T21:17:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের ৪ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশিট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯:১৭ পিএম   (ভিজিট : ৪৬১)
X

চট্টগ্রামে ভুল চিকিৎসায় মারা যাওয়া আড়াই বছরের শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ৬ বছর পর নগরীর মেহেদীবাগ এলাকার বেসরকারি ম্যাক্স হাসপাতালের ৪ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৫ মার্চ) বিকেলে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন।

অভিযুক্ত চার চিকিৎসক হলেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান, চিকিৎসাক বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

অভিযোগপত্র আদালতে জমা দেয়ার কথা স্বীকার করে পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অপরাধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় চারজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রসিকিউশন শাখায় জমা দিয়েছি। প্রসিকিউশন শাখা থেকে সেটি আদালতে দাখিল করা হবে। এরপর বিচারের জন্য প্রস্তুত হয়ে সেটি জজ আদালতে যাবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিচার শুরু হবে।

উল্লেখ্য- ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের মেহেদীবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতার কারণে তৎকালীন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়।

রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই ৪ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার চার চিকিৎসককে আসামি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy