২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতির দাবি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

একাত্তরের পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবসকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর।

2024-03-25T21:20:05+00:00
2024-03-25T21:20:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতির দাবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯:২০ পিএম   (ভিজিট : ২৪৬)
X

একাত্তরের পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবসকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর। ২৫ মার্চ কালরাতের গণহত্যায় শহীদদের স্মরণে খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

আজ সোমবার সন্ধ্যায় নগরীর নন্দনকাননস্থ সংগঠন কার্যালয়ের সামনে এই আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়’র সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশ’র সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন পাল, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, শরণ বড়ুয়া, জয়ন্ত রাহা, সদস্য অমিত হোড়, দীপঙ্কর রুদ্র, লিটন শীল, নিউটন দত্ত প্রমখ। কর্মসূচিতে খেলাঘর মহানগরের আসরসমূহের প্রতিনিধি, শিশু-কিশোর ভাইবোনসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র, নিরীহ বাঙালির ওপর ইতিহাসের নৃশংস ও বর্বরতম হত্যাযজ্ঞ চালায়। যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ও নৃশংস গণহত্যা। আমরা দীর্ঘদিন ধরে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা হিসেবে স্বীকৃতি দাবি জানিয়েছে আসছি। শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি থেকে আবারো এই দাবি জানানো হয়। 

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে একটি দেশপ্রেমিক প্রগতিশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগারিক হিসেবে নবপ্রজন্ম গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy