বিদ্যুৎস্পৃষ্টে শেষ হয়ে গেল পুরো পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। মা-বাবা ও তিন ভাই-বোনের পর বেছে ছিলো সোনিয়া

2024-03-27T11:18:50+00:00
2024-03-27T12:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎস্পৃষ্টে শেষ হয়ে গেল পুরো পরিবার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১:১৮ এএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ১২:৩১ পিএম  (ভিজিট : ২০৩)
X

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। মা-বাবা ও তিন ভাই-বোনের পর বেছে ছিলো সোনিয়া তাকেও বাঁচানো গেল না। 

বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার কিছু সময় পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়ার মামা আব্দুল আজিজ।

এর আগে মঙ্গলবার ভোর ৫টায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলে পুরোপরিবার  সোনিয়ার বাবা ফয়জুর রহমান আবরা (বাকপ্রতিবন্ধী) (৫০), মা শিরি বেগম (৪৫), বোন ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ভাই সায়েম উদ্দিন (৭) মারা যায়। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সে-ই বেঁচে ছিল।

সোনিয়ার মামা আব্দুল আজিজ জানান, গুরুতর আহতাবস্থায় সোনিয়া আক্তার (১০) উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy