সরাইলে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও

2024-03-27T11:41:27+00:00
2024-03-27T15:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১:৪১ এএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ৩:১১ পিএম  (ভিজিট : ২৮৫)
X

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি। 


মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে সরাইল সরকারি ডিগ্রী কলেজ মাঠে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির পক্ষে থেকে ৫শত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সয়াবিন তৈল ও আলু এবং ইফতার সামগ্রী। এছাড়াও বয়স্কদের যাতায়াতের গাড়ি ভাড়াবাবত কিছু অর্থ বিতরণ করা হয়। 


ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল রিজিয়ন সদর দপ্তরের ডেপুটি রিজিয়ন কমান্ডার, কর্নেল কাজি শামীম হাছান, পিএসসি। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ (পিএসসি)সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিজিবি’র অন্যান্য অফিসার সদস্যবৃন্দ।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy