নদীতে গোসল গিয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ শওকত মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু

2024-03-27T14:11:27+00:00
2024-03-27T15:08:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নদীতে গোসল গিয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ২:১১ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ৩:০৮ পিএম  (ভিজিট : ২২৮)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ শওকত মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার পানিশ্বহর ইউনিয়নের দেওবাড়ীয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেন এর  ছেলে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ীয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজীয়া মাদ্রাসার ছাত্র শওকতসহ কয়েকজন মিলে মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক পর্যায়ে শওকত পানিতে ডুবে নিখোঁজ হয়। তখন তার সহপাঠীরা খোজাখুজি করে না পেয়ে মাদ্রাসায় শিক্ষকদের জানালে ওইদিন ডুবুরি না পেয়ে পরেরদিন বুধবার সকালে ডুবুরির মাধ্যমে খোঁজাখুজি করে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy