রংপুরে স্বাচিপের ইফতার সামগ্রী বিতরণ

রংপুর ব্যুরো

সারাবাংলা

রংপুর মেডিকেল কলেজ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মাস ব্যাপী

2024-03-27T16:17:23+00:00
2024-03-27T16:22:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রংপুরে স্বাচিপের ইফতার সামগ্রী বিতরণ
রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:১৭ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ৪:২২ পিএম  (ভিজিট : ৩৮০)
X

রংপুর মেডিকেল কলেজ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে  রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে । 
 
কর্মসূচীর অংশ হিসেবে আজ (২৭ মার্চ) বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্ত্বরে প্রায় শতাধিক অসহায়  ও গবীর মানুষের মাঝে ২ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, হাফ লিটার তেল, ১ কেজি চিনি, ২০০ গ্রাম দুধ, ২৫০ গ্রাম খেজুর, ৪০০ গ্রাম সেমাই বিতরণ করা হয়েছে । 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডাঃ সারওয়াত হোসেন চন্দন, সাধারণ সম্পাদক সরকার মনিরুজ্জামান রিংকু, স্বাচিপ নেতা ডাঃ মোস্তাফিজুর রহমান পাভেল, ডাঃ আসফাকুল হক পূলক, ডাঃ আফতাব সিদ্দিক পপেল প্রমুখ । 

এর আগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় দিবস ও  ২৬ মার্চ মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উপলক্ষে  রংপুর মেডিকেল কলেজ চত্বরে প্রায় দুই শতাধিক অসহায়  ও গবীর মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy