প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:৫২ পিএম (ভিজিট : ১৬২)

X
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
২৭ মার্চ (বুধবার ) সকাল ১০ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাযার নামাজ আজ বুধবার বিকাল ৫.৩০ মিনিটে কেন্দুয়া উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার পর উপজেলা প্রশাসন কর্তৃক গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যুতে কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।