রামগড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো: রফিকুল ইসলাম(৩৭) নামের এক মাদক কারবারিকে

2024-03-27T17:47:10+00:00
2024-03-27T18:01:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৫:৪৭ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ৬:০১ পিএম  (ভিজিট : ১৯৯)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো: রফিকুল ইসলাম(৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালীন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার ১নং রামগড় ইউপির ৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারের নুর উল্ল্যাহর পান দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো: রফিকুল ইসলাম(৩৭)কে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী মো: রফিকুল ইসলাম দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচামেরুং এলাকার মৃত ওমর আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়,  আসামীর নিজ হেফাজতে হইতে ২টি সাদা প্লাষ্টিকের বস্তায় ৪ কেজি করে ৮ কেজি নেশা জাতীয় গাঁজা কাচা মরিচ দ্বারা বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজাসহ আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy