বাগেরহাটে ভুয়া চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে শফিকুল আজম খান নামের এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান

2024-03-27T17:50:08+00:00
2024-03-27T18:01:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে ভুয়া চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৫:৫০ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ৬:০১ পিএম  (ভিজিট : ১৪১)
X

বাগেরহাটে শফিকুল আজম খান নামের এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের শিশু হাসপাতাল বিপরীত পাশে সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এই দন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া। 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দন্ডাদেশ প্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া স্বত্তেও মানুষকে চিকিৎসা প্রদান করতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy