সীমান্তের অসহায় মানুষের পাশে বিজিবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

‘আল্লাহ হেরারে বাচায়া রাহুক। হেরা আমারে সব দিছে। কয়দিনে খাওনের ব্যবস্থা কইরা দিছে। লগে ইফতার আর রাইতের খাওন

2024-03-27T18:54:20+00:00
2024-03-27T19:02:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সীমান্তের অসহায় মানুষের পাশে বিজিবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৬:৫৪ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৪ ৭:০২ পিএম  (ভিজিট : ১৫৫)
X

‘আল্লাহ হেরারে বাচায়া রাহুক। হেরা আমারে সব দিছে। কয়দিনে খাওনের ব্যবস্থা কইরা দিছে। লগে ইফতার আর রাইতের খাওন দিছে।’ বিড়বিড় করে এভাবেই বলছিলেন সুফিয়া খাতুন। নিজেকে অসুস্থ দাবি করে ওই নারী বলেন, ‘চলতাম ফিরতাম পারি না। পরের বাড়িত থাহি। হেরা আমারে দয়া করছে।’

সুফিয়া খাতুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সহায়তা বুধবার(২৭ মার্চ) বিকেলে কুমিল্লার শশীদল মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে দাঁড়িয়ে এ অনুভূতি ব্যক্ত করেন। বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন স্বাধীনতা দিবস উপলক্ষে সুফিয়ার মতো সীমান্তের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। 

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার ও রাতের খাবার বিতরণ করেন। মোট ২০০ জনকে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় ৬০ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. মতিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি সয়াবিন ও দুই কেজি আলু দেওয়া হয়।

আলী আকবর নামে এক ব্যক্তি বলেন, ‘কিতা কিতা দিছে কইতারি না। বাড়িত গিয়া খুইল্লা দেহুম। এত জিনিস পাইয়া ত আমি খুশি অই।’ লিয়াকত আলী নামে এক ব্যক্তি বলেন, ‘বিজিবি আমডারে সহযোগিতা করছে। হেরার ইতা দিয়া কয়দিন চলোন জাইবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy