টঙ্গীতে স্মার্ট পুলিশিং সার্ভিস উদ্বোধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেছেন, এখন থেকে সেবাগ্রহীতারা থানায় এসে টোকেন সংগ্রহ করবেন। এরপর সেবাপ্রার্থীরা মুখে

2024-03-27T19:04:13+00:00
2024-03-27T19:04:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে স্মার্ট পুলিশিং সার্ভিস উদ্বোধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেছেন, এখন থেকে সেবাগ্রহীতারা থানায় এসে টোকেন সংগ্রহ করবেন। এরপর সেবাপ্রার্থীরা মুখে বলবেন আর পুলিশ লিখবে। টোকেন নেয়ার পর যাবতীয় প্রক্রিয়া অ্যাপসের মাধ্যমে দেখবেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। ফলে যে কোন নাগরিক থানায় এসে টোকেন নেয়ার পর সেবা নিশ্চিত পাবেন।

বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানায় স্মার্ট পুলিশিং সার্ভিসের উদ্বোধন করে জিএমপি কমিশনার এসব কথা বলেন। 

কমিশনার বলেন, যে কোন মানুষ সেবা নিতে আসলে থানা থেকে টোকেন দেয়া হবে। এরপর সেবাপ্রার্থীকে পুলিশের দেয়া সকল সেবা অ্যাপস এর মাধ্যমে মনিটরিং করা হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশিং সার্ভিস নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ। এই প্রক্রিয়ার মাধ্যমে সকল নাগরিক অতি সহজে আইনী সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম- সেবা,  জিএমপি  অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান, সিটিএসবি এন্ড প্রটেকশন বিভাগের উপ পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, লজিস্টিকস এন্ড ট্রান্সপোর্ট বিভাগের উপ পুলিশ কমিশনার  মোঃ আরিফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ হাফিজুল ইসলাম, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান দিপু, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাকসুদুর রহমান, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর এবং সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy