অবৈধভাবে বালু ও ভরাট উত্তোলন বন্ধে পাহারার নির্দেশ

লালপুর(নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলন বন্ধে গ্রাম পুলিশের পাহারার নির্দেশ

2024-03-28T15:19:06+00:00
2024-03-28T15:19:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে বালু ও ভরাট উত্তোলন বন্ধে পাহারার নির্দেশ
লালপুর(নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৩:১৯ পিএম   (ভিজিট : ২৩০)
X

নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলন বন্ধে গ্রাম পুলিশের পাহারার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এই নির্দেশ দেওয়া হয়।

২৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠির সূত্রে জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের তিলকপুর ও লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে এবং ফসলী জমিতে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে ওই নির্দেশ দেওয়া হয়। তবে গ্রাম পুলিশের পাহারা অমান্য করে রাতের অন্ধকারে নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করছে ভূমিদস্যুরা বলে অভিযোগ স্থানীয়দের। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy