ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করেছে কর্তৃপক্ষ। তবে মুলদোকান

2024-03-28T16:05:11+00:00
2024-03-28T16:05:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪:০৫ পিএম   (ভিজিট : ২১০)
X

ময়মনসিংহের ভালুকায়  সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান করেছে কর্তৃপক্ষ। তবে মুলদোকান গুলো উচ্ছেদ না করে  ভ্রাম্যমান দোকান সড়িয়ে দেয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার শিল্পাঞ্চল মাষ্টারবাড়ি, সিডষ্টোর ও ভালুকা বাসষ্ট্যান্ড এলাকায় ওই অভিযান চালানো হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে উপজেলার ভালুকা বাসষ্ট্যান্ড, সিডষ্টোর বাজার ও মাষ্টারবাড়ি বাজার এলাকায় কতিপয় প্রভাবশালী লোকেরা অবৈধভাবে শত শত দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আর এসব অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে ভালুকার ওই তিনটি স্থানে যানযটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় যানবাহনে চলাচলরত যাত্রী ও পথচারীদের।

মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান হলেও তা লোক দেখানো বলে স্থানীয়দের অভিযোগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাক্কারুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে আসন্ন ঈদের কারণে ভ্রাম্যমাণ কিছু দোকান সড়িয়ে অভিযান সমাপ্ত করা হয়। এ সময় ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল ও ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ (দক্ষিণ) সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাক্কারুল ইসলাম জানান, ঈদের জন্য মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসকের নির্দেশে আপাতত উচ্ছেদ করা হচ্ছেনা। তবে, ঈদে দুরপাল্লার যানবাহন নির্বিগ্নে চলাচলের জন্য মহাসড়কের উপর ভ্রাম্যমান দোকানগুলো সড়িয়ে দেয়া হয়েছে। ঈদের পর মহাসড়কের পাশে গড়ে উঠা দোকানপাট সড়িয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy