কেন্দুয়ায় তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় ওষুধ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে

2024-03-28T16:09:38+00:00
2024-03-28T16:09:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৯১)
X

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় ওষুধ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে তিন ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার বিভিন্ন ঔষধ ফার্মেসিতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে পৌরসভায় মুকুল ফার্মেসি ৫ হাজার, আনোয়ারা ফার্মেসি ৩ হাজার এবং প্রান্ত ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেন পাশাপাশি যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছিল, ঠিক তখনই  অন্যান্য ফার্মেসিগুলি ভ্রাম্যমাণ আদালতের কথা শুনে তড়িগড়ি করে তাদের ফার্মেসি বন্ধ করে চলে যান। 

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন  বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধের গায়ে মূল্য না থাকা, উৎপাদন তারিখ না থাকা, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকা,আমদানিকারকের লেভেল না থাকার কারণে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কেন্দুয়া থানা পুলিশ সহযোগিতা করেছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy