না ফেরার দেশে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী।২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল

2024-03-28T16:22:17+00:00
2024-03-28T16:22:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
না ফেরার দেশে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ৪৭৭)
X

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদী। 

২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সালমান আজাদের বাড়ি বগুড়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ের  (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাস ইউটার্ণ নেয়ার সময় সিএনজির সাথে সংঘর্ষে শিশু সহ নিহত তিন। আহত হয়েছে আরও তিনজন। আহতদের সকলেই সিএনজির যাত্রী। 

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের একজন শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় মারা গেছে। আমরা খুবই ব্যাথিত। সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে যেখানে যা প্রয়োজন সেই পদক্ষেপ বা সহযোগীতা করা হবে।

ত্রিশাল থানার তদন্ত ওসি চাঁদ মিয়া  বলেন, 'আজ সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটে। এতে এক শিশুকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy