নড়াইলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

2024-03-28T16:28:36+00:00
2024-03-28T16:28:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪:২৮ পিএম   (ভিজিট : ২৭৫)
X

নড়াইলে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগম নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের মৃত্যু আফজাল মুন্সির মেয়ে এবং একই গ্রামের রফিকুল শিকদারের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগমের নামে নড়াইল সদর থানায় আরোও দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy