কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ মার্চ ) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে

2024-03-28T17:05:12+00:00
2024-03-28T17:19:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫:০৫ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৪ ৫:১৯ পিএম  (ভিজিট : ১৯৩)
X

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ ) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।  

সভায় কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানা পুলিশ ইন্সপেক্টর(ওসি) মো.এনামুল হক পিপিএম স্বাগত বক্তব্যে বিগত মাসের আইন শৃংখলা চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, আইন শৃংখলা নিয়ন্ত্রণ রাখতে বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের  সহযোগিতা হাত প্রসারিত করবেন।

আইন শৃংখলা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা,  সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বাজার কমিটি সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, আব্দুস ছালাম বাঙ্গালী, মো.ফজলুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.লিয়াকত আলী চৌধুরী কাজল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আজহারুল আলম, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুল ইসলাম, মো.ইসলাম উদ্দিন, মো.মন্জুর আলী, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, মোঃ লুৎফর রহমান, মো.এনামুল কবীর খান, মাহাবুব আলম বাবুল, মো. শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান,  উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy