চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দিবগত

2024-03-28T17:16:27+00:00
2024-03-28T17:16:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫:১৬ পিএম   (ভিজিট : ২০৭)
X

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দিবগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আহত অলিউল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, রাত ৩টার দিকে অলিউলসহ আরো ৫-৬ চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে বলে দাবি করেছেন অধিনায়ক গোলাম কিবরিয়া।

তিনি বলেন, আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগিরা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা না দিয়েই তাকে তারা অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। তবে সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে পত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy