রাজবাড়ীতে মাদক কারবারির ৭ বছরের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে মোঃ আমির হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম করাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড

2024-03-28T17:42:01+00:00
2024-03-28T17:42:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে মাদক কারবারির ৭ বছরের কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ২৩০)
X

রাজবাড়ীতে মোঃ আমির হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম করাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আমির হোসেন জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের মোঃ ইব্রাহীম শেখের ছেলে।  

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় প্রদান করেন।

মামলা সুত্রে জানাগেছে, ২০১৫ সালের ৬ নভেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার কুমড়াকান্দি গ্রামের মোঃ রশিদ ফকিরের বসত বাড়ীর উঠানে র‍্যাব -৮ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে মোঃ আমির হোসেন (২২) দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ঘেরাও করে আটক করে। পরে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোমরের ভাঁজ হতে একটি সাদা রংয়ের ছোট পলিথিনের প্যাকেটে ১০০ পিস এবং একটি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত ১১৬ পিস সর্বমোট ২১৬ পিস ইয়াবা ট্যাবলেট প্রদান উদ্ধার করা হয় । এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে র‍্যাব।

রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পিপি মোঃ আবু বক্কর মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন,  মোঃ আমির হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম করাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy