খুলনায় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর-খুলনা আয়োজিত সুলভ মূল্যে দুধ এবং ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা

2024-03-28T19:22:32+00:00
2024-03-28T19:22:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ১৯৮)
X

পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর-খুলনা আয়োজিত সুলভ মূল্যে দুধ এবং ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর শেরে বাংলা রোডস্থ নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি শুরু করেছে। সিটি মেয়র ফিতা কেটে বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ।

তিনি বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের নিকট পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃস্টির সুযোগ থাকেনা বলে তিনি মন্তব্য করেন।

সিটি মেয়র সময়োপযোগী এ কর্মসূচি গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে। বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক ও প্রাণিসম্পদ দপ্তর-খুলনার বিভাগীয় পরিচালক মো. লুৎফর রহমান। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির খুলনা বিভাগীয় মাহসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এমএম সোহরাব হোসেন, কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, শিল্প ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর ড. এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy