মানিকগঞ্জের পাঁচ ইভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে মাটি ব্যবহারে অনুমোদন না থাকায় ৫ ইটভাটাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

2024-03-28T19:28:07+00:00
2024-03-28T19:28:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জের পাঁচ ইভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৬৫)
X

মানিকগঞ্জে মাটি ব্যবহারে অনুমোদন না থাকায় ৫ ইটভাটাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান চালায়। 

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট ভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রণীত  ইটভাটা ট্রেকার পদ্ধতি অনুসরণ করে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সিংগাইর উপজেলার চান্দহর এলাকার মেসার্স টিএইচবি ব্রিকস, জিএইচবি ব্রিকস, মেসার্স এস এ এন ব্রিকস, ফোর্ট নগর এলাকার মেসার্স আশা বিক্সস ও মেসার্স এমএইচ ব্রিকসকে ৫০ হাজার করে সর্বমোট ২ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এসময় পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো: ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো: আ: রাজ্জাক ও মো: তানজীর হোসেন উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে সহায়তা করেন মানিকগঞ্জ জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস।

পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩) এর বিভিন্ন ধারা অমান্যের অভিযোগে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ পদ্ধতিতে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy