চা শ্রমিকের লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের নতুন টিলায় এক গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চলছে নানা গুঞ্জন। এটি

2024-03-28T19:44:07+00:00
2024-03-28T19:44:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চা শ্রমিকের লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের নতুন টিলায় এক গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চলছে নানা গুঞ্জন। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারছে না। 

গত বুধবার (২৭ মার্চ) রাত ৮টায় শমশেরনগর চা বাগানের নতুন টিলার নিজ ঘরে লাশ ঝুলে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায় চা শ্রমিক স্বামী। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ফাগুয়া উৎসবে শমশেরনগর চা বাগানের নতুন টিলার বাসিন্দা মাধুরী আকুড়া (৩২) ও তার স্বামী সাধন আকুড়া মাথাল হয়ে উঠে। এরপর তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনাও ঘটে। এরপর রাতে ঘরে লাশ ঝুলে থাকতে দেখে স্বামী উদ্ধার করে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মাধুরী আকুড়ার পরকীয়ার বিষয়টি নিয়েও স্বামীর সাথে মনোমালিন্য হতে পারে বলে গুঞ্জন রয়েছে। 

ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে পারিবারিক উদ্যোগে মাধুরী আকুড়ার লাশ সৎকার করাতে চাইলে পুলিশ সেখান থেকে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। 

শমশেরনগর পুলিশ ফঁাড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, ধারনা করা যাচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসার পর তা নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy