খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ঈদ মেলা শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রেসক্লাবের সহযোগিতায় ও খুলনা বিজনেস সোসাইটির এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী

2024-03-28T19:53:22+00:00
2024-03-28T19:53:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ঈদ মেলা শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ২৫২)
X

খুলনা প্রেসক্লাবের সহযোগিতায় ও খুলনা বিজনেস সোসাইটির এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী ঈদ মেলা শুরু হয়েছে। খুলনার মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ঈদ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাঈদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা প্রেসক্লাবর সদস্য বাপ্পী খান, দীলিপ কুমার বর্মন, কলিন হোসেন আরজু, খুলনা বিজনেস সোসাইটির পরিচালক সোহাগ সরকার সহ অন্যান্য সাংবাদিক, সোসাইটির অন্যান্য নারী উদ্যোক্তা ও অতিথিবৃন্দ।
 
খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে আজ বৃহস্পতিবার ২৮ মার্চ থেকে  আগামী ৩০ মার্চ শনিবার রাত ১০টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই ঈদ মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৭০টি স্টল এই ঈদ মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি পোশাক, গহনা, ঐতিহ্যবাহী বিভিন্ন রকমারী পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy