বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম দুই হাজার দুইশ ডলার ছাড়িয়ে

2024-03-28T20:03:17+00:00
2024-03-28T20:03:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৯৭)
X

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম দুই হাজার দুইশ ডলার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এই মাইলফলক স্পর্শ করে সোনা। এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ ডলার। সোনার এত দাম আগে কখনো দেখিনি বিশ্ববাসী।

বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে সোনার দাম সর্বশেষ নির্ধারণ করা হয় গত ২১ মার্চ, যা কার্যকর হয় ২২ মার্চ থেকে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণ উল্লেখ করে সেদিন সব থেকে সোনার দাম বাড়ে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করে বাজুস। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। বর্তমানে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।

অবশ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে এক লাখ ২৩ হাজার ২৭৭ টাকা।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy