চাঁদপুরে পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার

2024-03-29T14:22:04+00:00
2024-03-29T14:22:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ২:২২ পিএম   (ভিজিট : ১৫০)
X

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ীতে এই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ীর মো. পারভেজ হাসানের সন্তান।

সামিউলের স্বজন জানান, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়ীতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজা খুঁজি করে। পরে পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুইজন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে সঠিক। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy