চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৯ মার্চ) দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রংদা ইন্টারন্যাশনাল’ নামের

2024-03-29T17:06:48+00:00
2024-03-29T18:14:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে জুতার কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৫:০৬ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৪ ৬:১৪ পিএম  (ভিজিট : ২৩২)
X

চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি  কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রংদা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি গাড়ি কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy