প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৫:১৮ পিএম (ভিজিট : ২৬৫)

X
ময়মনসিংহের ত্রিশালে কাপড়ের দোকানে ফিল্মীষ্টাইলে ষ্টীলের জালানা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার মালমাল লুট করে নিয়েছে চুরেরা।
জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর বাজারের গোহাটায় শফিকুল ইসলামের কাপড়ের দোকানে ষ্টীলের জালানা কেটে দোকানে ডুকে তালা ভেঙ্গে দামি কাপড়- চোপড় চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম শামছুদ্দিন পরির্দশন করেন।
দোকানের মালিক শফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দোকানদারী করে রাত বারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় দোকানে এসে দেখি আমার দোকানে কয়েক পিচ কাপড় পড়ে আছে বাকী সব মাল লুট করে নিয়ে গেছে। তিনি বলেন, যেহেতু বাজারে সিকিউরিটি গার্ড আছে তাই এখন আর দোকানে রাতে থাকি না। ঈদের জন্য আমি সাড়ে ছয় লক্ষ টাকার মাল কিনে আনছি, দোকানে পূর্বে আরও দুই/ আড়াই লক্ষ টাকার মাল ছিল। কয়েক পিচ কমদামের কাপড় পড়ে আছে বাকী সব নিয়ে গেছে।
তিনি আরও জানান, যেহেতু আমরা পাহাড়াদার রাখছি আমাদের দোকানে চুরি না হওয়ার জন্যে। তার পরও কেন আমার দোকানে চুরি হলো এটা আমি বুঝতে পাচ্ছি না।
এই ব্যাপারে সাবেক রামপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল সরকার জানান, শফিকুল ভাইয়ের দোকানে চুরির ঘটনা শুনে আমি এখানে দেখতে আসছি। তার মালের রিসিট দেখে বুঝতে পারলাম সে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার নতুন করে ক্রয় করছে। ষ্টীলের জানালা ভেঙ্গে দরজার তালা ভাঙ্গলো, এই কাজ একজনে করতে পারে নাই একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার ঘটনা পরিদর্শন করে গেছে এবং বাজার দায়িত্বে সিকিউরিটি গার্ডদের দ্রুত খোজ নিয়ে তাকে জানাতে বলছেন।
চুরির ঘটনায় ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ কামাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ইউনিয়নের দায়িত্বে অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষাপটে মামলা গ্রহণ করা হবে।