দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন

2024-03-29T18:52:06+00:00
2024-03-29T19:08:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৬:৫২ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৪ ৭:০৮ পিএম  (ভিজিট : ২২১)
X

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বায়েজিদ ফায়ার স্টেশন কন্ট্রোল রুমের ফায়ারকর্মী শিবলি সাদিক জানান, কোরিয়ান মালিকানাধীন ‘রং দ্য ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বাংলাদেশ বুলেটিনকে বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি করা হয়। ভেতরে রাবারের জিনিস ও কেমিক্যালের কারণে প্রচুর পরিমাণ ধোঁয়া নির্গত হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আমরা প্রতিটি ফ্লোর সার্চ করে কারখানাটির কোথাও কাউকে পাইনি।  সেহেতু বলতে পারি কোন হতাহত নেই৷

জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা  বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। এতে হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে তিনি জানিয়েছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy