গঙ্গাচড়ায় জনগণের কথা শীর্ষক আলোচনা সভা

গঙ্গাচড়া প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)' র ২০২৩-২৪ অর্থবছরের আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৯

2024-03-29T20:33:18+00:00
2024-03-29T20:33:18+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় জনগণের কথা শীর্ষক আলোচনা সভা
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

রংপুরের গঙ্গাচড়ায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)' র ২০২৩-২৪ অর্থবছরের আওতায়  ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ মার্চ) সকালে রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় লক্ষিটারী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রংপুর বিভাগ) আবু জাফর। 

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক প্রফেসর মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী ।

বক্তাগণ সভায় বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং সর্বজনীন পেনশন স্কিম এবং দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকল্পনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছেন ।

সরকারি দপ্তর শুধু নয়, দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। গুজব, অপপ্রচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করে দেশের সার্বিক কল্যাণে সকলকে উন্নয়নের কর্মযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy