কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভারতীয় শাড়ী ও চিনিসহ ১৭ পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

বিজয়নগরে ভারতীয় শাড়ী ও চিনিসহ প্রায় ১৭ জাতীয় পন্য আটক করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।জানা

2024-03-29T21:39:20+00:00
2024-03-29T21:39:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভারতীয় শাড়ী ও চিনিসহ ১৭ পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:৩৯ পিএম   (ভিজিট : ২৮৪)
X

বিজয়নগরে ভারতীয় শাড়ী ও চিনিসহ প্রায় ১৭ জাতীয় পন্য আটক করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে  বিজয়নগর থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্হানে সিলেট থেকে ছেড়ে আসা সদাগর কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানসহ দুইটি কাভার ভ্যানকে আটক করে। 

পরে দুটি কাভার ভ্যানে ভারতীয় পণ্য থাকায় বিজয়নগর থানায় নিয়ে আসে এবং উপস্থিত লোকজনের গাড়ী তল্লাশী করে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য পায় এসময় গাড়ীর চালক এসকল পন্যের কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে বিজয়নগর থানার একটি মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলামের সাথে কথা বললে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এমালামাল আটক করেছি। ভারত থেকে অবৈধ পথে আমাদের দেশে আসে এবং দেশের বিভিন্ন স্হানে পাচার হওয়ার সময় আমরা এগুলি আটক করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy