রায়পুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।শনিবার (৩০

2024-03-30T15:52:48+00:00
2024-03-30T15:52:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার রাখালিয়া বাজার এলাকায় রায়পুর-ঢাকা অঞ্চলিক মহাসড়কে অবরোধ করে  দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসুচি পালন করেন তারা। এসময় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ শনিবার সকালে শ্রমিকদের ৩ মাসের বেতন, ২ মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা মালিকপক্ষ তা না দেওয়ায় কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হন তারা। 

সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এছাড়া চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না বলে জানান তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান ও রায়পুর থানার ওসি ইয়াছিন মজুমদার ঘটনাস্থলে এসে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের অভিযোগের বিষয়ে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। প্রসঙ্গত- একই দাবিতে এর আগেও ২০১৮ সালের ১৩ আগস্ট রায়পুর-ঢাকা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসুচি প্রদর্শনকরেন শ্রমিকরা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy