চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪হাজার ২শ’ ৫০ কেজি (১০৬.২৫

2024-03-30T17:20:54+00:00
2024-03-30T17:20:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৫:২০ পিএম   (ভিজিট : ১৫৩)
X

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহনকালে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪হাজার ২শ’ ৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা নামক স্থান থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছের সাথে থাকা ট্রলার।

তিনি আরও বলেন, ওই মাছের সাথে থাকা অসাধু ব্যাক্তিরা কোস্টগার্ডের টের পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জব্দকৃত ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy