ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মার্চ) রাতে

2024-03-31T12:32:50+00:00
2024-03-31T14:34:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১২:৩২ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৪ ২:৩৪ পিএম  (ভিজিট : ৪৪৫)
X

নাটোরে নুসরাত জাহান মারিয়া বৈশাখী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মার্চ) রাতে শহরের উত্তর বড়গাছা এলাকার হাফসা ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।









বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় বৈশাখী উত্তর বড়গাছার ৪ তলা বাড়ির ছাত্রী নিবাসে ৩য় তলার একটি রুমে ভাড়া থাকতো। রাত ৯টার দিকে ৩য় তলার ছাত্রীরা বাড়িওয়ালাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনও সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়। পরে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে জানান। 





















পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy