সোনাগাজীতে অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলায় মেশিন বিতরণ করা হয়।রবিবার (৩১ মার্চ)

2024-03-31T14:41:38+00:00
2024-03-31T14:41:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ২:৪১ পিএম   (ভিজিট : ২০০)
X

ফেনীর সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলায় মেশিন বিতরণ করা হয়।

রবিবার (৩১ মার্চ) সকালে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলায় মেশিন বিতরণের উদ্বোধন করেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, ইউপি সদস্য আজিজ স্বপন, আবু ইউছুপ ও অন্যান্য সদস্য বৃন্দ।

মেশিন পেয়ে রিজিয়া খাতুন নামের এক নারী বলেন, অভাব- অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব। আমি বর্তমান প্রধানমন্ত্রী ও আমাদের চেয়ারম্যান সাহেব ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উপজেলা আ'লীগের সহ সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নের অসহায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলায় মেশিন বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy