খাগড়াছড়িতে অপহৃত কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি থেকে অপহৃত কলেজ ছাত্রীকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল হতে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে

2024-03-31T17:25:36+00:00
2024-03-31T17:39:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে অপহৃত কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৫:২৫ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৪ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৩৫৩)
X

খাগড়াছড়ি থেকে অপহৃত কলেজ ছাত্রীকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল হতে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৪ মার্চ সকালে বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গেলেও সে বাসায় না ফেরায় বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের পিতা তার বড় মেয়ের নিকট হতে জানতে পেরে চারদিকে ভিকটিমকে খোঁজাখুজি করেও না পেয়ে মাটিরাঙ্গা থানায় হাজির হয়ে নিখোঁজ ডায়রি করেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন এবং সাক্ষীদের নিকট হতে ভিকটিমের পিতা জানতে পারেন ভিকটিম কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকালে তার বড় মেয়ের বাসা থেকে বের হয়ে মাটিরাঙ্গা হাসপাতাল মোড়ে গাড়ির অপেক্ষায় থাকার সময় মো: রাকিব হোসেন (২০) ও অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় জোরপূর্বক সিএনজি গাড়ি যোগে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় এজাহার দায়ের করলে তার লিখিত এজাহারের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার মামলা রুজু করা হয় ।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার পর আধুনিক তদন্ত কৌশল ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে পুলিশ সুপার মুক্তা ধরের সার্বিক তত্ত্ববধানে ও সুস্পষ্ট দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি অভিযানিক টিম ২৪ ঘণ্টার মধ্যে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকা থেকে অপহরণকারী আসামি মো: রাকিব হোসেন (২০) ও আমিনুল ইসলাম (২৫)কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রেস ব্রিফিংকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, অপহৃত ভিকটিম খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ ১ম বর্ষের ছাত্রী। সে তার বড় বোনের বাসায় থেকে পড়ালেখা করে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ এবং ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy