যশোরে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে নাশকতা ও বিস্ফোরণ মামলায় আত্মসমর্পণকারী বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।রোববার (৩১

2024-03-31T17:49:08+00:00
2024-03-31T17:56:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাশকতা মামলা
যশোরে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৫:৪৯ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৪ ৫:৫৬ পিএম  (ভিজিট : ২১৩)
X


যশোরে নাশকতা ও বিস্ফোরণ মামলায় আত্মসমর্পণকারী বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

রোববার (৩১ মার্চ) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী মো. ইসহক ও দেবাশীষ দাস। 

বিএনপি নেতা মিজানুর রহমান রহমান খান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও যশোর জেলা নেতৃবৃন্দ নাশকতা ও বিস্ফোরক মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। রোববার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে অসুস্থ ও সর্বোচ্চ বয়সীদের জামিন মঞ্জুর এবং ওই ৫১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

কারাগারে পাঠানো বিএনপি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন আনিন্দ্য ইসলাম অমিত, সাবেরুল হক সাবু, শফিয়ার রহমান, মুনির সিদ্দীকি বাচ্চু, তমাল আহমেদ, রাজিদুর রহমান সাগর। এছাড়াও জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, মারুফুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ। 




  বিষয়:   নাশকতা  মামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy