শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের আব্দুল হালিম জীবন (৪৮) নামে এক আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মার্চ রবিবার ভোররাতে সদর

2024-03-31T18:42:42+00:00
2024-03-31T18:42:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৬:৪২ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

শেরপুরের আব্দুল হালিম জীবন (৪৮) নামে এক আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ মার্চ রবিবার ভোররাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জীবন শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন। 

জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে আমেরিকা যান। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকা নিয়ে যান। গত বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।

নিহতের স্ত্রী আতিয়া আক্তার জানান, শনিবার দুপুর দুইটার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোররাতে চুনিয়ারচর এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধারের খবর পাই। এই আব্দুর রউফ আমার স্বামীকে ডেকে নিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা ও ঝামেলায় জড়িয়েছে। হাতিয়ে নিয়েছে অনেক টাকা- পয়সা। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই রউফসহ তার চক্রেরলোকজন জীবনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy