চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে রাকিবুল (৬৫) নামে এক বৃদ্ধ নিহতসহ ৪ জন আহত হয়েছেন। নিহত রাকিবুল

2024-03-31T18:44:01+00:00
2024-03-31T18:44:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে রাকিবুল (৬৫) নামে এক বৃদ্ধ নিহতসহ ৪ জন আহত হয়েছেন। নিহত রাকিবুল হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার ১৯বিঘি গ্রামের মৃত তারিফ আলীর ছেলে। নিহত ও আহতরা সকলেই অটোরিকসার যাত্রী।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে। এ ঘটনায় আহতরা হলেন— মো. আজিজ (৪০), মো. মহসিন, (৬০), মোছা. বিলকিস (৩০) এবং আনিকা (৬)।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলমগীর কবির জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, আহত ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নতি চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, যাত্রীবাহী অটোরিকশাটি কানসাট অভিমুখে যাচ্ছিল। এ সময় সোনা মসজিদগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

ঘাতক ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy