কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ

2024-03-31T20:20:21+00:00
2024-03-31T20:20:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। 

ওপেন হাউজ ডে’র মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সাইবার ক্রাইম, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ নানারকম অপরাধ প্রতিরোধে পুলিশকে আরও সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। 

বক্তাদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এসময় তিনি পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি করতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী ও কেন্দুয়া থানার ওসি মো.এনামুল হক পিপিএমকে বিশেষ নির্দেশনা দেন।     

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক পিপিএম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভূইয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, আব্দুছ ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, শহিদুল হক আকন্দ কল্যাণ, নারীনেত্রী জাহানারা রোজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা , প্রেসক্লাব সদস্য আশরাফ উদ্দিন ভূইয়া, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঁইয়া, মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান হলি প্রমুখ। 

এসময় কেন্দুয়া থানা পুলিশ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।       





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy