প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৮:২৭ পিএম (ভিজিট : ৩০৭)

X
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় অপহরণের ১২ঘন্টার মধ্যে অপহৃত কাঠ ব্যাবসায়ী আমিনুল হক ভাসানীকে উদ্ধার ও দুই অপহরণ কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মুক্তা ধর জানান, কাঠ ব্যবসায়ী আমিনুল হক ভাসানী (৭০) নারায়ণগঞ্জের ফতুল্লার ইদ্রাকপুরের মৃত আহসান উল্লাহ বেপারীর ছেলে।
ভিকটিম গত ২৯ মার্চ রাতে কাঠ ক্রয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়ে ৩০ মার্চ সকালে দীঘিনালা বাস টার্মিনালে পৌঁছেন। সেখানে লোকজনদের কাছে কাঠ ব্যাবসায়ীদের খোঁজ নেয়ার সময় দুই অজ্ঞাত ব্যক্তি বাগান দেখানোর কথা বলে জামতলী বাঙালি পাড়া কবরস্থানের পশ্চিমে মোফাজ্জলের টিলার সেগুন বাগানে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসামিদের সাথে আরও ৫ জন যোগ দেয়। তারা ভিকটিমকে মারধর করে ভিকটিমের মেয়ের মুঠোফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
বিষয়টি ভিকটিমের মেয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দেন৷