টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ফাহিম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী

2024-03-31T20:40:10+00:00
2024-03-31T20:40:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ৮:৪০ পিএম   (ভিজিট : ২৭২)
X

গাজীপুরের টঙ্গীতে ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ফাহিম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার বিকেলে অভিযুক্ত ফাহিমকে গ্রেফতার করা হয়। এর আগে বেলা ১টার দিকে স্থানীয় পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফাহিম ঠাকুরগাঁও জেলা সদরের সরকারপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, ওই এলাকায় জনৈক কাইযুম মোল্লার বাড়ির নিচতলায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে ভুক্তভোগী শিশুর পিতা মাসুদ মিয়া। তিনি পেশায় একজন পোষাক শ্রমিক। অভিযুক্ত ফাহিমও পরিবারের সাথে একই ভবনের ৪তলায় থাকতো। রোববার বেলা ১টার দিকে বাসার বাহিরে খেলা করছিল শিশুটি। এসময় শিশুটিকে একা পেয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে অভিযুক্তের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর পিতা বিকেলে বাসায় এসে ঘটনাটি জানার পর থানা পুলিশকে জানালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শিশুর পিতা মাসুদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy