বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুর নগরের কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ

2024-04-01T10:56:51+00:00
2024-04-01T10:56:51+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০:৫৬ এএম   (ভিজিট : ১৮৫)
X

গাজীপুর নগরের কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সকাল ছয়টায় কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা।

নগরের জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামের সুতা তৈরির কারখানার অবস্থান। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিশ্রুতি দিলেও কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেয়নি। কারখানাটিতে প্রায় আট হাজার শ্রমিক আছেন। শ্রমিকদের মধ্যে অনেকে বধির ও প্রতিবন্ধী। 

রোববার বেতন–বোনাস চাইলে কারখানা কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। বেতন-বোনাসের দাবিতে আজ সকাল ছয়টা থেকে কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে কোনাবাড়ী- কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে সকাল পৌনে ১০টার দিকেও শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন।

সাইফুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, আর কয়েক দিন পর ঈদ। এখন তাঁরা বেতন-বোনাস পাননি। ছেলেমেয়ে নিয়ে কীভাবে তাঁরা ঈদ করবেন। কয়েক দিন পর ছুটি হয়ে যাবে। টাকা না দিলে তাঁরা বাড়ি যেতে পারবেন না। আজকের মধ্যেই টাকা পরিশোধ করার দাবি জানান তিনি।

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস আমাদের কাছে পাবেন। তাঁদেরকে সব পরিশোধ করা হবে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা যদি কাজ না করেন, তাহলে বেতন-বোনাস কীভাবে দেব।’

গাজীপুর শিল্প পুলিশের কাশিমপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার জানান, কারখানা কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস কোনোটিই দেয়নি। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের বলা হয়েছে, যেভাবে হোক শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy