সরাইলে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উত্তর কুট্টাপাড়া এলাকায় বিদ্যুতের দাবিতে সড়কে অর্ধশতাধিক কিশোর ছেলেরা অবরোধ করে রাখেন। এসময় সরাইল নাসিরনগর

2024-04-01T11:50:37+00:00
2024-04-01T11:50:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১১:৫০ এএম   (ভিজিট : ২১১)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উত্তর কুট্টাপাড়া এলাকায় বিদ্যুতের দাবিতে সড়কে অর্ধশতাধিক কিশোর ছেলেরা অবরোধ করে রাখেন। এসময় সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার রাত সাড়ে ৭টা থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত  সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে এ অবরোধ হয়। এসময় তারা বিদ্যুতের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ আসার খবর পেয়ে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কয়দিন ধরে বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ না থাকার কারণে পানির অভাবে রমজান মাসে সেহেরী থেকে শুরু করে ইফতার পর্যন্ত করতে পারছেন না। ঘরের ফ্রিজে মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের বাসা বাড়ীতে অসুস্থ রোগী নিয়ে পড়েছেন চরম বিপাকে। মসজিদে নামাজ পড়ার জন্য অযু করার মত কোন পানি নেই।

এ বিষয়ে সরাইল উপজেলা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আবদুর রউফের মুঠোফোনে ০১৮৪১-১২১২৪৬ একাধিকবার যোগাযোগ চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy